News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শব্দবাজির বিরুদ্ধে অভিযান, উদ্ধার প্রচুর শব্দবাজি, ৩ ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা
Image

শব্দবাজির বিরুদ্ধে অভিযান, উদ্ধার প্রচুর শব্দবাজি, ৩ ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা

আগরতলা, ১ নভেম্বর : নিষেধাজ্ঞা সত্বেও দেদার বিক্রি হচ্ছিল শব্দবাজি। তাই, অভিযানে নেমে আরক্ষা প্রশাসন প্রচুর শব্দবাজি উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতে ওই অভিযানে শব্দবাজি বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার রাতে রাজধানী আগরতলায় বিভিন্ন এলাকায় শব্দবাজির বিরুদ্ধে পুলিশি অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে প্রচুর পরিমানে শব্দবাজি উদ্ধার করেছে পশ্চিম থানার পুলিশ।

পশ্চিম থানার পুলিশ আধিকারিক জানান, দীপাবলী উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে রাজধানীর বটতলা, দশমীঘাট, গোলবাজার, বর্ডার গোলচক্কর এলাকায় শব্দবাজির বিরুদ্ধে অভিযানে নেমেছিল পুলিশ। এই অভিযানে প্রচুর পরিমানে শব্দবাজি উদ্ধার করা হয়েছে। 

তিনি আরো বলেন, শব্দবাজি বিক্রয় করায় ৩ জন ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। শব্দবাজি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অনেকেই এগুলো বিক্রয় করছেন, তাই পুলিশ এই ধরনের অভিযান অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

Releated Posts

প্রতিকূল আবহাওয়ার কারণে টিবিএসই-এর ‘ বছর বাঁচাও’ পরীক্ষা স্থগিত

আগরতলা, ১৩ জুলাই: প্রতিকূল আবহাওয়া ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার নির্ধারিত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ-এর ‘ বছর বাঁচাও’…

ByByReshmi Debnath Jul 13, 2026

ভারী বৃষ্টির জেরে পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলায় সোমবার সব স্কুল বন্ধ

আগরতলা, ১৩ জুলাই: টানা ভারী বৃষ্টিপাত এবংপ্রতিকূল আবহাওয়ার কারণে পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলা জেলার সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং…

ByByReshmi Debnath Jul 13, 2026

আগরতলায় ফ্রুট ফুড ফেস্টিভ্যাল, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির উপর জোর মন্ত্রী রতন লাল নাথের

আগরতলা, ১২ জুলাই: স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিকর ফলভিত্তিক খাদ্যের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে রাজধানী আগরতলায়…

ByByReshmi Debnath Jul 12, 2026

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের আহ্বান মুখ্যমন্ত্রীর, উদ্বোধন হলো ৫০ শয্যার ড. শ্যামাপ্রসাদ মুখার্জী আগরতলা সিভিল হাসপাতাল

আগরতলা, ১২ জুলাই:  রাজ্যে মাদক কারবার ও নেশার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে একযোগে লড়াইয়ে শামিল হয়ে যুদ্ধ ঘোষণা করতে আহবান…

ByByReshmi Debnath Jul 12, 2026
Scroll to Top