News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুই গাড়ির মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র বিশালগড় রাস্তার মাথা এলাকা, আহত এক টিএসআর জওয়ান
Image

দুই গাড়ির মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র বিশালগড় রাস্তার মাথা এলাকা, আহত এক টিএসআর জওয়ান

চড়িলাম, ১ নভেম্বর : দীপাবলির রাতে দুই গাড়ির সংঘর্ষের ঘটনায় বিশালগড় রাস্তার মাথা এলাকায় তুমুল উত্তেজনা। দুই গোষ্ঠীর মধ্যে মারপিট থামাতে গিয়ে টিএসআর জওয়ান আহত হয়েছেন। 

ঘটনার বিবরণে জানা গেছে, দীপাবলির রাতে তিনটা নাগাদ টিআর০১বিএন০৩১৯ এবং টিআর০১বিকিউ০২৯২ নম্বরের দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই ঘটনার খবর পেয়ে আগরতলা থেকে কিছু সংখ্যক যুবকের সেখানে ছুটে গেছে।  তাঁদের সাথে বিশালগড় এলাকার বেশ কিছু যুবকদের মারপিট হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলেও পরিস্থিতি সালাম দিতে হিমশিম খেতে হয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এক টিএসআর জওয়ান আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই গাড়ির মধ্যে সংঘর্ষের পর গাড়িতে থাকা যুবকদের মধ্যে ঝামেলা শুরু হয়েছিল। তাঁদের অনুমান, একটি গাড়িতে আগরতলা থেকে আসা কিছু যুবক এবং অন্য গাড়িতে বিশালগড়ের স্থানীয় যুবক ছিলেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। কিন্তু দুই গাড়ির যাত্রীরা পুলিশের উপস্থিতিতেই বচসা শুরু করেন। পরবর্তীতে আরও যুবক ওই বচসায় যুক্ত হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। তাঁদের থামাতে গিয়ে এক টিএসআর জওয়ান আহত হয়েছেন।

Releated Posts

প্রতিকূল আবহাওয়ার কারণে টিবিএসই-এর ‘ বছর বাঁচাও’ পরীক্ষা স্থগিত

আগরতলা, ১৩ জুলাই: প্রতিকূল আবহাওয়া ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার নির্ধারিত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ-এর ‘ বছর বাঁচাও’…

ByByReshmi Debnath Jul 13, 2026

ভারী বৃষ্টির জেরে পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলায় সোমবার সব স্কুল বন্ধ

আগরতলা, ১৩ জুলাই: টানা ভারী বৃষ্টিপাত এবংপ্রতিকূল আবহাওয়ার কারণে পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলা জেলার সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং…

ByByReshmi Debnath Jul 13, 2026

আগরতলায় ফ্রুট ফুড ফেস্টিভ্যাল, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির উপর জোর মন্ত্রী রতন লাল নাথের

আগরতলা, ১২ জুলাই: স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিকর ফলভিত্তিক খাদ্যের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে রাজধানী আগরতলায়…

ByByReshmi Debnath Jul 12, 2026

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের আহ্বান মুখ্যমন্ত্রীর, উদ্বোধন হলো ৫০ শয্যার ড. শ্যামাপ্রসাদ মুখার্জী আগরতলা সিভিল হাসপাতাল

আগরতলা, ১২ জুলাই:  রাজ্যে মাদক কারবার ও নেশার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে একযোগে লড়াইয়ে শামিল হয়ে যুদ্ধ ঘোষণা করতে আহবান…

ByByReshmi Debnath Jul 12, 2026
Scroll to Top