News Flash

  • Home
  • দেশ
  • বিজেপির সক্রিয় সদস্য হলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল
Image

বিজেপির সক্রিয় সদস্য হলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল

বিকানের, ৩০ অক্টোবর (হি. স.) : বিকানেরের সাংসদ এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য হলেন। একটি ফর্ম ফিলাপ করিয়ে বুধবার তাঁকে সক্রিয় সদস্য করে নেন নগর জেলা সভাপতি বিজয় আচার্য এবং বিজেপির সক্রিয় সদস্য প্রচারাভিযান সমন্বয়কারী নরেশ নায়ক। এদিন মিষ্টি খাইয়ে তাঁকে শুভ দীপাবলির শুভেচ্ছাও জানানো হয়। এদিন  মেঘওয়াল বলেন, দলের সক্রিয় সদস্যতা অভিযানে জেলা থেকে বুথ পর্যন্ত প্রতিটি কর্মী ১০০ জনেরও বেশি সাধারণ সদস্য করেছে। তাদের সক্রিয় সদস্য হয়ে দলের স্বার্থে কাজ করে সহযোগিতা করতে হবে। যাতে আমরা একটি শক্তিশালী জাতি গঠনে অবদান রাখতে পারি। এদিন এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহন সুরানা, শ্যাম সুন্দর চৌধুরী, মন্ত্রী মণীশ সোনি, গোপাল আগরওয়াল, জেঠমল নাহাটা, ইন্দ্র রাও, পঙ্কজ আগরওয়াল।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top