News Flash

  • Home
  • দেশ
  • আসন্ন উপনির্বাচনে আর জি করের ঘটনা প্রভাব ফেলবে না, আশাবাদী তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক
Image

আসন্ন উপনির্বাচনে আর জি করের ঘটনা প্রভাব ফেলবে না, আশাবাদী তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক

কলকাতা, ৩০ অক্টোবর(হি.স.) : আসন্ন ছয়টি বিধানসভা উপনির্বাচনে আর জি কর হাসপাতালের ঘটনার কোনো প্রভাব পড়বে না বলে দাবি করলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। বুধবার কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন তিনি। নৈহাটি এবং হাড়ওয়া উপনির্বাচন নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

সাংসদ পার্থ ভৌমিক বলেন, “আর জি করের ঘটনা একটি সামাজিক আন্দোলন হলেও এর কারণে উপনির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বাংলার মানুষ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখেন, তাই সমস্ত উপনির্বাচন কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত।”

এদিন নির্বাচন প্রক্রিয়ায় কেন্দ্রীয় সংস্থা ইডি, সিবিআই এবং এনআইএ-র ব্যবহারের বিরুদ্ধে সরব হন সাংসদ ভৌমিক। তাঁর বক্তব্য, “বাংলার বিজেপি নেতারা এই সংস্থাগুলির মর্যাদাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে হাস্যকর অবস্থায় নিয়ে যাচ্ছেন।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top