News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানিকে শেষ শ্রদ্ধা, কংগ্রেসের বিজয়া সম্মিলনী স্থগিত 
Image

প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানিকে শেষ শ্রদ্ধা, কংগ্রেসের বিজয়া সম্মিলনী স্থগিত 

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা হাফিজ আলম সৈরানির প্রয়াণে শোকস্তব্ধ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তাঁর মরদেহ মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে পৌঁছয়। সেখানেই কংগ্রেস নেতা ও কর্মীরা তাঁকে শ্রদ্ধা জানান। এরপর তাঁর মরদেহ বিধানসভায় নিয়ে যাওয়া হয়। কংগ্রেসের বিজয়া সম্মিলনী আপাতত স্থগিত করা হয়েছে। এমনটাই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। উল্লেখ্য, প্রয়াত হাফিজ আলম সৈরানি কংগ্রেস পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সুতরাং তাঁর প্রয়াণের খবরে শোকাহত দলীয় নেতৃত্ব। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ২৯ অক্টোবর বিজয়া সম্মিলনী স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Releated Posts

আরজি কর ধর্ষণ-খুন মামলা: পলাতক পানিহাটি পুরসভার প্রাক্তন প্রধান সোমনাথ দে বেঙ্গালুরুতে গ্রেফতার

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর দেহ…

ByByNews Desk Sep 3, 2026

‘রেট কার্ড’ মেনে পঞ্জাবে আইএএস-আইপিএস অফিসারদের বদলি-পদায়ন: ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ বিজেপির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে ‘ট্রান্সফার র‌্যাকেট’ নিয়ে ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ করল বিজেপি। দলের অভিযোগ, পঞ্জাবে…

ByByNews Desk Sep 2, 2026

১৫ দিনের মধ্যে এনওসি প্রক্রিয়া সহজ ও স্বয়ংক্রিয় করার নির্দেশ রাম মোহন নাইডুর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ আরও সহজ করতে নো অবজেকশন সার্টিফিকেট…

ByByNews Desk Sep 2, 2026

বেঙ্গালুরুতে গ্রেফতার ৩১ বাংলাদেশি নাগরিককে ডিপোর্টেশনের জন্য বাংলায় আনা হল

কলকাতা, ২ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া ৩১ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গের মালদা জেলায়…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top