News Flash

  • Home
  • খেলা
  • স্পেন ও ম্যান সিটির রদ্রি জিতলেন ২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কার
Image

স্পেন ও ম্যান সিটির রদ্রি জিতলেন ২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কার

প্যারিস, ২৯ অক্টোবর (হি.স): লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর   পরবর্তী যুগে কে পেতে চলেছেন বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর এ নিয়ে  আলোচনা-গুঞ্জন চলছিল। অবশেষে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল সোমবার রাতে।

আর ৬৪ বছর পর কোনও স্প্যানিশের হাতে উঠল ব্যালন ডি’অর। আর ম্যানচেস্টার সিটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন রদ্রি। প্যারিসের থিয়েটার দু শাতেলের মঞ্চে হাসলেন রদ্রি। প্রথমবার মতো হাতে তুললেন ব্যক্তিগত মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর।  ছেলেদের ফুটবলে ৬৪ বছর পর কোনো স্প্যানিশের হাতে উঠল ব্যালন ডি’অর। আর ম্যানচেস্টার সিটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি।

২০০৭ সালে এসি মিলানে খেলার সময় এই পুরস্কার জিতেছিলেন কাকা। এরপরই শুরু মেসি- রোনাল্ডোর রাজত্ব। ২০০৮ থেকে ২০২৩—মোট ১৩টি ব্যালন ডি’অর জিতেছেন দুজনে। মাঝে এই পুরস্কার পেরেছেন শুধু দুজন—লুকা মদরিচ (২০১৮) ও করিম বেনজেমা (২০২২)।

এবারের ব্যালন ডি’অরে রদ্রির অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে তিনি ক্লাবের হয়ে গত মরসুমে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। দেশের হয়ে জিততে পারেননি কিছুই। ব্যালন ডি’অর জয়ে ফেবারিটের তালিকায় ছিলেন জুড বেলিংহামও। সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের প্রথম মরসুমেই জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। রদ্রি গত মরসুমে সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ আর স্পেনের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ।

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top