News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়িতে চাল বোঝাই ট্রাক থেকে উদ্ধার বস্তাবন্দি শতাধিক পায়রা, গ্রেফতার দুই 
Image

শিলিগুড়িতে চাল বোঝাই ট্রাক থেকে উদ্ধার বস্তাবন্দি শতাধিক পায়রা, গ্রেফতার দুই 

শিলিগুড়ি, ২৮ অক্টোবর (হি. স.) : চাল বোঝাই ট্রাকে বস্তাবন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল শতাধিক পায়রা। নাকা তল্লাশির সময় ট্রাকটিকে আটক করলো পুলিশ। ঘটনায় গ্রেফতার দুই যুবক। ধৃতদের নাম মহম্মদ ফিরদৌস ও আখতার হোসেন।

জানা গিয়েছে, ফুলবাড়িতে চলছিল এনজেপি থানা পুলিশের নাকা তল্লাশি।সেইসময় একটি চালবোঝাই ট্রাকের উপর কয়েকটি বস্তা নড়াচড়া করছিল।বিষয়টি নজরে আসতেই সন্দেহ হয় পুলিশ কর্মীদের। তৎক্ষণাৎ ওই ট্রাকটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। ৬টি বড় বড় বস্তার ভেতর থেকে উদ্ধার হয় প্রচুর পায়রা।

পুলিশের জিজ্ঞাসাবাদে দুই যুবক জানায়, পায়রাগুলি করণদীঘি থেকে নিয়ে আসছিল তারা। সরকারি আইন অমান্য করে লাইভ স্টক পারমিট ছাড়া পায়রা নিয়ে আসার অভিযোগে গ্রেফতার করা হয় দুই যুবককে। এরপর বনবিভাগকে খবর দেয় এনজেপি থানার পুলিশ। খবর পেয়ে ছুটে আসে ডাবগ্রাম বনবিভাগের কর্মীরা।বস্তাবন্দী শতাধিক পায়রা সহ দুই অভিযুক্তকে বনবিভাগের হাতে তুলে দেয় এনজেপি থানার পুলিশ। বনবিভাগ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া শুরু হবে।

Releated Posts

ছত্তীসগড়ে নকশালদের বিস্ফোরক সরবরাহের মামলায় ৩ জনের সাজা

রায়পুর/নারায়ণপুর, ১১ আগস্ট (আইএএনএস): ছত্তীসগড়ের নারায়ণপুর জেলায় নকশালদের জন্য বিস্ফোরক সরবরাহের মামলায় তিনজনকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও…

ByByNews Desk Aug 11, 2026

বিহারের খাগড়িয়ায় প্রসাদ খেয়ে অসুস্থ ১৬৫-র বেশি, হাসপাতালে ভর্তি বহু মানুষ

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের খাগড়িয়া জেলার মানসি থানার অন্তর্গত আমনি পঞ্চায়েতের হিয়াদাতপুর গ্রামে সত্যনারায়ণ পুজোর প্রসাদ খেয়ে…

ByByNews Desk Aug 11, 2026

এক ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের পালঘরে ৩.৪ মাত্রার পরপর দুই ভূমিকম্প, হতাহতের খবর নেই

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের পালঘর জেলায় এক ঘণ্টার মধ্যে ৩.৪ মাত্রার পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার…

ByByNews Desk Aug 11, 2026

জয়সলমেরে স্কুলবাসে আগুন, অল্পের জন্য রক্ষা ২৫ পড়ুয়া

জয়পুর, ১১ আগস্ট (আইএএনএস): রাজস্থানের জয়সলমেরের ধাউভা গ্রামের কাছে মঙ্গলবার প্রায় ২৫ জন পড়ুয়াকে নিয়ে যাওয়া একটি বেসরকারি…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top