News Flash

  • Home
  • দেশ
  • ডাঃ কুণাল সাহাকে মারধর, ৫ ডাক্তার-নেতার বিরুদ্ধে নোটিশ জারি
Image

ডাঃ কুণাল সাহাকে মারধর, ৫ ডাক্তার-নেতার বিরুদ্ধে নোটিশ জারি

অশোক সেনগুপ্ত

কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.): আর জি কর হাসপাতালের হুমকি সংস্কৃতি এবং মেডিক্যাল কাউন্সিলের ৫ ডাক্তার-নেতার বিরুদ্ধে ডাঃ কুণাল সাহাকে মারধর এবং বেআইনিভাবে আটক রাখার অপরাধে নোটিশ জারি করল বিধাননগর আদালত। 

ওই ঘটনায় ডাঃ বিরুপাক্ষ বিশ্বাস, অভিক দে ছাড়াও রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ডাঃ সুশান্ত রায়, ডাঃ কৌশিক বিশ্বাস এবং ঝারগামের তৃণমূল বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতোর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৯-টি ধারা লঙ্ঘনের অপরাধে নোটিশ জারি করেছে সাংসদ-বিধায়কদের জন্য তৈরি বিশেষ আদালত। 

আগামী ৩০-শে নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এই ৫ ডাক্তারদের হাজিরা দিতে জামিনের জন্য । দোষী সাব্যস্ত হলে ৭ বছর বা আরও বেশি সময় হাজতবাস করতে হতে পারে এই ডাক্তারদের।

সূত্রের খবর, ঘটনার শুরু ২০২২ সালে মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের দিন। ডাঃ সাহার করা জনস্বার্থ  মামলায় হাইকোর্টের রায়ে হয় এই নির্বাচন। ভোট গণনার দিন এই ৫ ডাক্তার এবং তাদের বন্ধু ডাক্তারেরা মিলে হঠাৎ আক্রমণ করে ডাঃ সাহাকে। পুলিশের অভিযোগ ধামাচাপা পরে যায় অচিরেই। কিন্তু ডাঃ সাহা আদালতে মামলা করেন ডাক্তারদের বিরুদ্ধে। 

গত সপ্তাহে এই মামলার শুনানি হয়। ডাঃ সাহা ছাড়াও উনার পক্ষে সাক্ষ্য দেন আরও দুজন ডাক্তার- ডাঃ তাপস ফ‍্যানসিস বিশ্বাস এবং ডাঃ শারদত মুখার্জি। সাক্ষ্য-শুনানির পর আদালত সমন জারি করেছে ৫ ডাক্তারের বিরুদ্ধে। 

শনিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে ডাঃ কুণাল সাহা বলেন, হুমকি সংস্কৃতির শুরু আর জি কর-এর ঘটনার বহু আগেই, সেই বিরুপাক্ষ বিশ্বাস আর অভিক দে-র মত ডাক্তারদের নিয়ে। যখন তাঁরা আমাকে আক্রমণ করেন দুবছর আগে। রাজ‍্য সরকারের সমর্থন তখনও ছিল ওঁদের দিকে। এখনও এইসব দুর্নীতিগ্রস্ত চিকিৎসকদের আড়াল করছে সরকার। যতদিন না এ রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা কলংকমুক্ত হচ্ছে, এঁদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে।”

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top