News Flash

  • Home
  • দেশ
  • জয় রাইড যথারীতি, তবে বাকি রুটে ট্রাম তুলে দেওয়ার পক্ষপাতী মহানাগরিকও
Image

জয় রাইড যথারীতি, তবে বাকি রুটে ট্রাম তুলে দেওয়ার পক্ষপাতী মহানাগরিকও

কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) কলকাতার ট্রাম নস্টালজিক। অথচ, রাস্তার যানজটের কারণে তা প্রায় উঠে যেতেই বসেছে। সে বিষয়ে আলোকপাত করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। শনিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এই প্রসঙ্গে আলোচনা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পুরপিতা বিশ্বরূপ দে এই সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে মেয়র জবাবী ভাষণে বলেন, পরিবহন দফতর ও কলকাতা ট্রামওয়েজ কর্পোরেশন যৌথভাবে এ নিয়ে তাদের বক্তব্য জানিয়েছে। এই বিষয়ে আদালতে মামলা চলছে। এই মুহূর্তে রয়েছে স্থগিতাদেশ। কাজেই এ নিয়ে অযথা বক্তব্য নয়। তবে – কলকাতার প্রাণকেন্দ্র এসপ্ল্যানেড থেকে খিদিরপুর পর্যন্ত ভায়া ভিক্টোরিয়া “জয় রাইড” যথারীতি বজায় থাকছে। কলকাতা ময়দান হল ফুসফুস। সেখানের মনোরম দৃশ্য পরিদর্শনে ট্রামের ভূমিকা অনস্বীকার্য। মেয়র ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে আরও জানান, ট্রাম সংলগ্ন রাস্তাগুলিতে বিশেষ করে দুচাকার গাড়ি সহ চালক এবং পথচারীদের দুর্ঘটনার শিকার হতে হয়। এ নিয়েও নাগরিকদের তরফে রয়েছে একাধিক অভিযোগ রয়েছে। উভয় বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।এই শহরের বাদবাকি অংশ থেকে ট্রাম রুট তুলে দেওয়ার পক্ষপাতী তিনি ও। এতে রাস্তা সংস্কারের কাজে যেমন সুবিধা হবে তেমনি গতি আসবে সড়ক যোগাযোগে।

Releated Posts

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026

বড় শহরের গণ্ডি পেরিয়ে ভারতের স্টার্টআপ জগৎ, ছোট শহরের যুবকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের স্টার্টআপ সাফল্যের কাহিনি আর শুধুমাত্র বড় শহরকেন্দ্রিক নয়। দেশের ছোট শহর ও মফস্বলের…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top