কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.): আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিহত তরুণী চিকিৎসক-পড়ুয়ার জন্য ন্যায়বিচারের দাবিতে শনিবার ‘গণ কনভেনশন’-এর ডাক দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই ওই সমাবেশ হবে। গত সোমবার ‘আমরণ অনশন’ প্রত্যাহার করার পরেই এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন আন্দোলনকারীরা। অনশন থেকে সরে এলেও আন্দোলন যে থেমে থাকবে না, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন তাঁরা। এর পরেই এই ‘গণ কনভেনশন’-এর আয়োজন। শনিবার দুপুর তিনটে নাগাদ গণ কনভেশনশন শুরু হবে। কমপক্ষে ৪-৫ ঘন্টা ধরে চলবে ওই কনভেনশন।
2024-10-26

