News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Vocal for Local : দীপাবলি উপলক্ষে মাটির প্রদীপ কিনলেন মুখ্যমন্ত্রী
Image

Vocal for Local : দীপাবলি উপলক্ষে মাটির প্রদীপ কিনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ অক্টোবর: দীপাবলি উপলক্ষে মাটির প্রদীপ কিনলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এদিন নন্দননগরে প্রদীপ সহ মাটির তৈরি বিভিন্ন সামগ্রী কেনাকাটা করেন তিনি। পাশাপাশি, রাজ্যবাসীকে দীপাবলির আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এদিন তিনি বলেন, দীপাবলি মানেই আলোর উৎসব, দীপাবলি মানেই অন্ধকারময় আসুরিক শক্তির বিরুদ্ধে আলো রূপী সত্যের জয়ের উৎযাপন। আজ এই দীপোৎসবকে সামনে রেখে আমাদের রাজ্যের মৃৎশিল্পী ভাইদের কাছ থেকে মাটির প্রদীপ ক্রয় করি। এদিন তিনি আরো বলেন, ত্রিপুরাকে আত্মানির্ভর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আজ নন্দননগরে কুমার পাড়ায় এসে মাটির প্রদীপ তৈরী করার পদ্ধতি দেখে খুবই খুশি হলেন তিনি ।


এদিন তিনি আপামর জনগণকে উৎসবের এই দিনগুলোতে স্থানীয় শিল্পীদের তৈরি পণ্য ক্রয়ের মাধ্যমে সবার জীবন আলোকিত করে তুলার জন্য আবেদন জানিয়েছেন। 

Releated Posts

রথযাত্রা মানবতা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য প্রতীক: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুলাই: রথযাত্রা শুধুমাত্র একটা ধর্মীয় উৎসব নয়, এই উৎসব মানবতা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য…

ByByReshmi Debnath Jul 16, 2026

প্রকাশিত হল নিট-ইউজি ২০২৬-এর ফল, মেডিক্যালে ভর্তির যোগ্য ১১.২১ লক্ষ পরীক্ষার্থী

নয়াদিল্লি, ১৬ জুলাই: জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) বৃহস্পতিবার নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার ফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় ১১.২১ লক্ষ…

ByBySandeep Biswas Jul 16, 2026

সংখ্যার সমীকরণে অনিশ্চয়তা, বর্ষাকালীন অধিবেশনের কার্যসূচী থেকে বাদ সীমা পুনর্নির্ধারণ ও নারী সংরক্ষণ বিল

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ১৬ জুলাই : সংসদে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত হওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে কেন্দ্র সরকার…

ByBySandeep Biswas Jul 16, 2026

রেলে কাটা পড়ে মৃত্যু বৃদ্ধের, চাঞ্চল্য

আগরতলা, ১৬ জুলাই: রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। ওই ঘটনায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত নাথুং বাজার ও…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top