News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নব নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠকে মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

নব নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠকে মন্ত্রী বিকাশ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ অক্টোবর: তেলিয়ামুড়া ব্লকের কনফারেন্স হলে নব নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের নিয়ে উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং অসমাপ্ত কাজগুলি দ্রুত শেষ করার জন্য  ছয় মাস অন্তর জেনারেল মিটিং অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া আর ডি ব্লকের কনফারেন্স হল গৃহে শুক্রবার।

এই দিনের সাধারণ বৈঠকে  উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও এই দিনের সভাতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরা , পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ বিভিন্ন লাইন দফতরের প্রতিনিধিগণ।

এই দিনের এই অনুষ্ঠানটি সংঘটিত হয় নবনিযুক্ত জনপ্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে। সরকারি উন্নয়নমূলক কাজগুলি নিয়ে আলোচনা করা হয়। অসমাপ্ত কাজগুলি অতি শীঘ্রই সমাপ্ত করার জন্য কাজের সাথে যুক্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়।

Releated Posts

তিন মাস ধরে বিকল বিশালগড় মহকুমা হাসপাতালের এক্সরে মেশিন, চরম দুর্ভোগে রোগীরা

বিশালগড়, ৩১ আগস্ট: তিন মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালের একমাত্র এক্সরে মেশিন। ফলে সরকারি…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

দীর্ঘদিনের পানীয় জলসংকট, নতুন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ ধর্মনগরের গ্রামবাসীদের

ধর্মনগর, ৩১ আগস্ট: দীর্ঘ সাত-আট বছর ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন উত্তর জেলার ধর্মনগরের প্রত্যেকরায় গ্রাম এলাকার…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

সুদীপ রায় বর্মণকে বহিষ্কারের প্রতিবাদে সরব প্রদেশ কংগ্রেস, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

আগরতলা, ৩১ আগস্ট: বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে দিনের জন্য বহিষ্কারের ঘটনায় সরব হল প্রদেশ কংগ্রেস। আজ…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

অভয়নগরে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই কান্ডে ই-অটোসহ যুবক গ্রেফতার

আগরতলা, ৩১ আগস্ট: অভয়নগর এলাকায় এক ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল এনসিসি…

ByByReshmi Debnath Aug 31, 2026
Scroll to Top