রিয়াদ, ২১ অক্টোবর (হি.স.) : দীর্ঘ এক বছর চোটের কারণে মাঠের বাইরে কাটিয়েছেন নেইমার। তিনি কবে মাঠে ফিরবেন এনিয়ে অনেক জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান হলো সোমবার। নেইমার নিজেই জানিয়ে দিয়েছেন সোমবার তিনি মাঠে ফিরছেন। আল হিলালের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিও বিবৃতিতে তিনি একথা জানিয়েছেন নেইমার।
ভিডিওতে নেইমার বলেছেন, ‘আমি জানি, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমিও তাই। ২১ অক্টোবর, আমি আবার মাঠে ফিরছি আল হিলালের জার্সি গায়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে।’



















