News Flash

  • Home
  • দেশ
  • দীর্ঘ দিনের দাবি পূরণ, লালকুয়ান-বান্দ্রা টার্মিনাস ট্রেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ধামি
Image

দীর্ঘ দিনের দাবি পূরণ, লালকুয়ান-বান্দ্রা টার্মিনাস ট্রেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ধামি

দেহরাদূন, ২১ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোমবার সকালে ভার্চুয়ালি লালকুয়ান-বান্দ্রা টার্মিনাস সুপার এক্সপ্রেস (ট্রেন নম্বর-২২৫৪৪)-এর শুভ উদ্বোধন করেছেন। দেহরাদূনে মুখ্যমন্ত্রী বাসভবন অডিটোরিয়াম থেকে পতাকা নেড়ে এই ট্রেনের শুভ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ধামি।এই ট্রেনের উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী ধামি বলেছেন, “নিম করোলি বাবার আশীর্বাদে লালকুয়ান থেকে বান্দ্রা পর্যন্ত ট্রেন চলাচলের স্বপ্ন এবং মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এই উপলক্ষে আমি সবাইকে অভিনন্দন জানাই। এই ট্রেনটি চালু হলে, মুম্বই থেকে কুমায়ুন অঞ্চল, হলদওয়ানি, আলমোড়া, পিথোরাগড় এবং অন্যান্য আশেপাশের অঞ্চলে আসা লোকজনের সুবিধা হবে। এ জন্য আমি প্রধানমন্ত্রী মোদী এবং রেলমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

Releated Posts

নীট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদের বাইরে কালো পোশাকে বিক্ষোভ বিরোধী সাংসদদের, পুলিশের ভূমিকার প্রতিবাদ

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস কাণ্ড এবং আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও বিরোধী সাংসদদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপের প্রতিবাদে…

ByByNews Desk Jul 22, 2026

পর্যটকের ছদ্মবেশে কলকাতায় মাদক পাচার, দুই থাই নাগরিক গ্রেফতার

কলকাতা, ২২ জুলাই (আইএএনএস): পর্যটকের ছদ্মবেশে কলকাতায় নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে দুই থাই নাগরিককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের…

ByByNews Desk Jul 22, 2026

অজিত পাওয়ারের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদির, আবেগঘন বার্তায় স্মরণ সুনেত্রা, সুপ্রিয়া-সহ রাজনৈতিক মহল

নয়াদিল্লি/মুম্বই/বারামতি, ২২ জুলাই (আইএএনএস): প্রয়াত মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 22, 2026

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভে রাহুলের সঙ্গে দেখা করলেন জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top