নয়াদিল্লি, ২০ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার ভয়াবহ আগুন লাগল দিল্লির নাঙ্গলই-নজফগড় রোডের ধারে অবস্থিত একটি জুতোর ফ্যাক্টরিতে। কারখানার ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।ডেপুটি দমকল অফিসার এস কে দুয়া বলেছেন, “দিল্লি ফায়ার ব্রিগেড বিকেল ৩টে নাগাদ খবর পেয়েছিল। দমকলের প্রায় ২৮ থেকে ৩০টি ইঞ্জিন কাজ করেছে… আমরা প্রায় ৫ ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেছি… আগুন নেভানোর চেষ্টা চলছে। কিছুক্ষণের মধ্যে অপারেশন শেষ হয়ে যাবে… কারখানাটি বন্ধ ছিল এবং ভিতরে কেউ ছিল না। আগুন পুরোপুরি নিভে গেলে আমরা তদন্ত করব।”

দিল্লিতে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, ৫ ঘণ্টার চেষ্টায় আয়ত্তে আনলো দমকল
Releated Posts
বিধায়কদের স্বাক্ষর গরমিল মামলায় ফের সিআইডির তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ১৪ জুন হাজিরার নির্দেশ
কলকাতা, ১২ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় পদে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের একাধিক…
নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার
জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…
মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির
ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…
মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…


















