এগরা, ২০ অক্টোবর (হি.স .): শনিবার পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার বাসুদেববেড়িয়া গ্রামে প্রৌঢ় এক গৃহশিক্ষক তাঁর বাড়িতে ৮ এবং ১০ বছরের দুই শিশু ছাত্রীকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে ভূপতিনগর থানার পুলিশ। এই গৃহশিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রবিবার পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির সভাপতি মানস কর মহাপাত্রের নেতৃত্বে ভূপতিনগর থানায় অফিসার ইনচার্জকে ডেপুটেশন দেওয়া হয়। এরপরে এদিন নির্যাতিতার বাড়িতে গিয়ে কংগ্রেসের প্রতিনিধি দল দেখা করেন। পরিবারের কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন এবং আইনি সাহায্যের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি মানস করমহাপাত্র বলেন, রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, খুন ক্রমশ বেড়েই চলেছে। পুলিশ নিষ্ক্রিয়, তাই দুষ্কৃতীরা এত সাহস পাচ্ছে। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে বলি দয়া করে নারী ও শিশুদের রক্ষা করুন। দুষ্কৃতকারীদের মাথায় হাত রাখবেন না। পুলিশকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান তিনি।

গৃহশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভূপতিনগর থানায় ডেপুটেশন কংগ্রেসের
Releated Posts
নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার
জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…
মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির
ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…
মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…
ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…


















