News Flash

  • Home
  • দেশ
  • গৃহশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভূপতিনগর থানায় ডেপুটেশন কংগ্রেসের
Image

গৃহশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভূপতিনগর থানায় ডেপুটেশন কংগ্রেসের

 এগরা, ২০ অক্টোবর (হি.স .): শনিবার  পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার বাসুদেববেড়িয়া গ্রামে প্রৌঢ় এক গৃহশিক্ষক তাঁর বাড়িতে ৮ এবং ১০ বছরের দুই শিশু ছাত্রীকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে ভূপতিনগর থানার পুলিশ। এই গৃহশিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রবিবার পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির সভাপতি মানস কর মহাপাত্রের নেতৃত্বে ভূপতিনগর থানায় অফিসার ইনচার্জকে ডেপুটেশন দেওয়া হয়। এরপরে এদিন নির্যাতিতার বাড়িতে গিয়ে কংগ্রেসের প্রতিনিধি দল দেখা করেন। পরিবারের কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন এবং আইনি সাহায্যের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি মানস করমহাপাত্র বলেন, রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, খুন ক্রমশ বেড়েই চলেছে। পুলিশ নিষ্ক্রিয়, তাই দুষ্কৃতীরা এত সাহস পাচ্ছে। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে বলি দয়া করে নারী ও শিশুদের রক্ষা করুন। দুষ্কৃতকারীদের মাথায় হাত রাখবেন না। পুলিশকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান তিনি।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top