বারাণসী, ২০ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার উত্তর প্রদেশের বারাণসীতে আর জে শঙ্কর চক্ষু হাসপাতালের উদ্বোধন করেছেন। ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চির জগতগুরু শ্রী শঙ্কর বিজয়েন্দ্র সরস্বতী। শঙ্কর নেত্রালয়ের সহযোগিতায় এই হাসপাতালটি নির্মিত হয়েছে। প্রতি বছর এই হাসপাতালে ৩০ হাজার রোগীর অস্ত্রোপচার সম্ভব হবে। ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটিতে ৯টি অপারেশন থিয়েটার রয়েছে।এরপর তিনি বারাণসীর লালবাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং ও পরিবর্ধিত রানওয়ে পরিষেবারও সূচনা করেন। এই প্রকল্পের জন্য খরচ ধার্য হয়েছে ২ হাজার ৮৭০ কোটি টাকা। একই সঙ্গে তিনি আগ্রা, দ্বারভাঙা এবং বাগডোগরা বিমান বন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং-এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সেই সঙ্গে রেওয়া, অম্বিকাপুর ও সরসোয়া বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং-এর উদ্বোধনও করেন।

বারাণসীকে একগুচ্ছ উপহার প্রধানমন্ত্রীর, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস
Releated Posts
নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার
জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…
মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির
ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…
মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…
ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…


















