News Flash

  • Home
  • দেশ
  • সরকার গঠনের ১২৫ দিনও হয়নি, এরইমধ্যে ১৫ লক্ষ কোটি টাকার প্রকল্পে কাজ শুরু হয়েছে : প্রধানমন্ত্রী
Image

সরকার গঠনের ১২৫ দিনও হয়নি, এরইমধ্যে ১৫ লক্ষ কোটি টাকার প্রকল্পে কাজ শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

বারাণসী, ২০ অক্টোবর (হি.স.): কেন্দ্রে তৃতীয়বারের জন্য সরকার গঠনের ১২৫ দিনও হয়নি, এরইমধ্যে ১৫ লক্ষ কোটি টাকার প্রকল্পে কাজ শুরু হয়েছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বারাণসীতে নিজের সংসদীয় কেন্দ্রে ৬,১০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “আপনারা যখন আমাকে টানা তৃতীয়বারের মত আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তিনগুণ গতিতে কাজ করব। সরকার গঠনের ১২৫ দিনও হয়নি, কিন্তু আমরা ইতিমধ্যে দেশে ১৫ লক্ষ কোটি টাকার প্রকল্পে কাজ শুরু করেছি।”কাশীর জনগণকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আজ কাশীর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এর আগে, আমি একটি চক্ষু হাসপাতাল (বারানসীতে) উদ্বোধন করেছি। আর জে শঙ্করা চক্ষু হাসপাতাল বয়স্ক এবং শিশুদের অনেক সাহায্য করবে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “এখন বারাণসীতে আসা মানুষের সংখ্যা দ্রুত বেড়েছে। কেউ বেড়াতে আসছেন, কেউ ব্যবসার জন্য আসছেন এবং এতে আপনারা লাভবান হচ্ছেন। তাই বাবতপুর বিমানবন্দর আরও সম্প্রসারিত হলে আরও বেশি লাভবান হবেন। আজ এটি নিয়েও কাজ শুরু হয়েছে।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এখন সারাদেশে আধুনিক মহাসড়ক তৈরি হচ্ছে। নতুন রুটে রেললাইন বসানো হচ্ছে। নতুন নতুন বিমানবন্দর তৈরি হচ্ছে। এটি শুধু ইট, পাথর ও লোহার রডের কাজ নয়, এতে মানুষের সুবিধাও বাড়ছে। দেশের তরুণরাও চাকরি পাচ্ছেন।”

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top