News Flash

  • Home
  • দেশ
  • শিলিগুড়ি কুমোরটুলিতে চলছে শ্যামা মূর্তি তৈরির কাজ
Image

শিলিগুড়ি কুমোরটুলিতে চলছে শ্যামা মূর্তি তৈরির কাজ

শিলিগুড়ি, ২০ অক্টোবর (হি.স.): সদ্য শেষ হয়েছে বাঙালির দুর্গা পুজো। এর পরেই পালা কালী পুজোর। তার আগেই দীপাবলি ও শ্যামা পুজো উপলক্ষে শিলিগুড়ি কুমোরটুলিতে জোর কদমে চলছে শ্যামা মায়ের মূর্তি তৈরির কাজ। উৎসবের দিনগুলি চলে আসার আগে প্রস্তুতি তুঙ্গে। রবিবার শিলিগুড়ির কুমোরটুলির শিল্পীরা জানান, হাতে গোনা কয়েকটি দিন বাকি, তাই মূর্তি তৈরির কাজ জোর কদমে চলছে। এদিকে বৃষ্টিতে ও আবহাওয়ার খামখেয়ালিতে কিছুটা হলেও ব্যাহত হচ্ছে মূর্তি তৈরির কাজ। উল্লেখ্য, এই বছরে অন্তত ৫০টি মূর্তি তৈরি করা হচ্ছে এবং বেশ কিছু মূর্তির বায়না ইতিমধ্যেই হয়ে গিয়েছে। শ্যামা পুজো ও দীপাবলির আনন্দে মাততে শিলিগুড়ির কুমোরটুলি এখন সেজে উঠেছে উৎসবের সাজে।

Releated Posts

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শ্রীনগর বিমানবন্দর বন্ধের সময়সীমা কমানোর আর্জি ওমর আবদুল্লার

শ্রীনগর, ১২ জুন (আইএএনএস) : আসন্ন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মধ্যপ্রদেশ রাজ্যসভা নির্বাচন: মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল, বিজেপি-ইসি যোগসাজশের অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : মধ্যপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের প্রবীণ নেত্রী মীনাক্ষী নটরাজন-এর মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে বিজেপি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দুই বছরে চ্যালেঞ্জ কাটিয়ে উন্নয়ন ও জনকল্যাণে জোর: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টি (টিডিপি) নেতৃত্বাধীন এনডিএ সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top