News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যত্রতত্র ফেলে রাখা মূর্তিগুলি সঠিক স্থানে বিসর্জন বিশ্ব হিন্দু পরিষদের
Image

যত্রতত্র ফেলে রাখা মূর্তিগুলি সঠিক স্থানে বিসর্জন বিশ্ব হিন্দু পরিষদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর: রাজ্যের বিভিন্ন স্থানে ঘটা করে পূজা পার্বণ সম্পন্ন করার পর  যত্রতত্র ফেলে রাখা হচ্ছে দেব দেবীর মূর্তি। আর দেবদেবীর মূর্তিকে যারা অবমাননা করছেন তাদের সচেতন করার জন্য রবিবার বামুটিয়া এলাকায় যত্রতত্র ফেলে রাখা মূর্তিগুলি সঠিক স্থানে বিসর্জন দিল বিশ্ব হিন্দু পরিষদ ।

সনাতনীদের বারো মাসে তের পার্বণ হলেও বিশেষ করে শরৎকালে পুজোর সংখ্যাটা একটু বেশি থাকে। এই সময় দুর্গাপূজো কালীপুজো থেকে শুরু করে প্রতি ঘরে পূজিত হন দেবী লক্ষী। কিন্তু ঘটাকরে পুজো পার্বণ সম্পন্ন করলেও রাজ্যের একটা অংশের মানুষ পুজোর পরে যত্রতত্র ফেলে রাখেন দেবদেবীর মূর্তি। এতে দেবদেবীর যেমন অবমাননা করা হচ্ছে তেমনি পরিবেশের স্বচ্ছতার উপর বিরুপ প্রভাব বিস্তার করছে।

এবার এই অংশের মানুষদের সচেতন করতে মাঠে নামলো বিশ্ব হিন্দু পরিষদ। পুজোর পর দেবদেবীর মূর্তিকে যাতে  অবমাননা না করা হয়, সেই বার্তা দেওয়ার জন্য  রবিবার বিশ্ব হিন্দু পরিষদ বামুটিয়া প্রখন্ডের পক্ষ থেকে যত্রতত্র ফেলে রাখা বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলো সঠিক স্থানে বিসর্জন করা হয়। এই মহান সামাজিক অনুষ্ঠানে বিশ্ব হিন্দু পরিষদের পরিষদের পশ্চিম ত্রিপুরা  প্রখণ্ডের সম্পাদক জীবন আচার্য সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top