News Flash

Image

যুবককে মারধরের অভিযোগে গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর: রাজধানীর অ্যাডভাইজার চৌমহনী  থেকে  সমীর দাস নামে এক যুবককে বলপূর্বক তুলে নিয়ে যার কতিপয় দুষ্কৃতী। পরবর্তীতে তাকে রাজধানীর  হেরিটেজ পার্কের সামনে মারধর করা হয় বলে অভিযোগ উঠে। এই ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এ ব্যাপারে সমীর দাস নামে ওই যুবক থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জানা যায় একটি গাড়ি এবং কয়েকটি বাইক নিয়ে বেশ কয়েকজন যুবক এডভাইজার চৌমুহনী এসে সমীর দাস নামে ওই যুবককে সেখান থেকে তুলে নিয়ে যায় হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায়। সেখানে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়।

পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে এবং তাদের ব্যবহৃত একটি গাড়িও আটক করেছে। অভিযুক্ত অন্যান্যদের নামধাম উদ্ধার করার জন্য পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে। পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পশ্চিম থানার ওসি পরিতোষ দাস।

Releated Posts

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026

ত্রিপুরা সফরে অসমের  রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা

আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…

ByByReshmi Debnath Jun 12, 2026

আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top