News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা জুট মিল যৌথ আন্দোলন কমিটির সাধারণ অধিবেশন অনুষ্ঠিত
Image

ত্রিপুরা জুট মিল যৌথ আন্দোলন কমিটির সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর: সুপ্রীম কোর্ট ও হাই কোর্টের নির্দেশ অনুযায়ী ১৯৯৬ সালের পয়লা জানুয়ারি থেকে জুটমিলে কর্মরত ১৬৪৭ জনের প্রাপ্য একত্রে মিটিয়ে দেওয়ার দাবিতে রবিবার আগরতলা টাউন হলে ত্রিপুরা জুট মিল যৌথ আন্দোলন কমিটির সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশ কার্যকর করার দাবিতে জুটমিল যৌথ আন্দোলন কমিটি আগামী ৬ নভেম্বর জুটমিল প্রাঙ্গনে গণ বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে। বিক্ষোভ আন্দোলনকে সফল করার লক্ষ্যে রবিবার আগরতলা টাউন হলে যৌথ আন্দোলন কমিটির সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে যৌথ আন্দোলন কমিটির নেতৃবৃন্দ বলেন, পেমেন্টের ১৫ দিন পূর্বে পে স্লিপ ও আইপিএস যথাবিহিত বন্টন করতে হবে। ইউনিয়ন বাজি বন্ধ করতে হবে।আদালতের নির্দেশ মেনে সকলের প্রাপ্য মিটিয়ে দিতে হবে ।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top