News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থানে টেম্পোর সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
Image

রাজস্থানে টেম্পোর সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২০ অক্টোবর (হি.স.): রাজস্থানে ধৌলপুরে শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনা। একটি বাসের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষ। তার জেরে মৃত্যু হয়েছিল ১১ জনের। পরে আরও একজনের মৃত্যু হয়। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয় ১২। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়দের ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার রাত এগারোটা নাগাদ, একটি স্লিপার বাস ধৌলপুর থেকে জয়পুরে যাচ্ছিল। সুনিপুরের কাছে একটি টেম্পোর সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন ওই বাসের যাত্রীরা। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top