News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছয় বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
Image

ছয় বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বাসন্তী, ২০ অক্টোবর (হি.স.): ছয় বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার এক প্রৌঢ়।  দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘটনা। গত শুক্রবার বাড়ি থেকে অন্য একটি ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ওই শিশুর উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত। খাবারের লোভ দেখিয়ে দিনের পর দিন শিশুদের কাছের মানুষ হয়ে উঠেছিল অভিযুক্ত। পেশায় রাজ মিস্ত্রি হলেও গত পনেরো দিন ধরে নির্যাতিতার বাড়িতে যাতায়াত বাড়িয়েছিল সে। পরিবারের বিশ্বাসও অর্জন করেছিল। সেই সুযোগে ওই শিশুটিকে অন্যত্র নিয়ে যাওয়ার নাম করে যৌন নির্যাতন করে।

শুক্রবার রাত থেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে ওই শিশু। মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। এরপরই শনিবার অভিযুক্তকে বাড়ি থেকে ধরে আনেন নির্যাতিতার পরিবার ও প্রতিবেশীরা। বিদ্যুতের খুঁটিতে বেঁধে চলে মারধর। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে গ্রেফতার করে তাকে। রবিবার আলিপুর আদালতে তোলা হয় অভিযুক্তকে। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন নির্যাতিতার পরিবার।

Releated Posts

ভারত–নিউজিল্যান্ড এফটিএ ‘উজ্জ্বল দিশারী’, বললেন টড ম্যাকক্লে

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (আইএএনএস): ভারত–নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি “উজ্জ্বল দিশারী” হিসেবে…

ByByNews Desk Apr 28, 2026

তৃণমূল শাসনে বাংলার মানুষ দুর্দশায়: দাবি বিহার বিজেপি সভাপতির

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া আক্রমণ করলেন বিহার…

ByByNews Desk Apr 28, 2026

মুখ্যমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা চেক এড়াতে গাড়ির ধাক্কা, পাটনায় আহত ২; উদ্ধার আগ্নেয়াস্ত্র

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সফরের আগে বড়সড় নিরাপত্তা উদ্বেগ তৈরি হল পাটনায়। পুলিশি নাকা…

ByByNews Desk Apr 28, 2026

হালিশহরে তৃণমূল কর্মীকে গুলি, ভোটের আগে উত্তেজনা চরমে

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top