News Flash

  • Home
  • প্রধান খবর
  • আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
Image

আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ২০ অক্টোবর (হি.স.): আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে। রবিবার আবহাওয়া দফতরের আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ঘূর্ণাবর্ত পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে সরে যাবে এবং ২৩ অক্টোবর এটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৪ অক্টোবর সকালে ওডিশা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

২৩ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে এর প্রভাব শুরু হবে। ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এই সিস্টেমের কোনও উল্লেখযোগ্য প্রভাব রাজ্যে পড়বে না। তবে ২৩ ও ২৪ অক্টোবর উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এছাড়া, ২৪ অক্টোবরের মধ্যে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম–সহ অন্যান্য জেলাগুলিতে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এই সময়কালে, ২১ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে, যা দুর্বল ঘরবাড়ি এবং গাছপালা ক্ষতিগ্রস্ত করতে পারে।

কলকাতা ও তার আশপাশের এলাকায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। তবে ২৩ অক্টোবর থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা এবং ২৪ অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top