News Flash

  • Home
  • প্রধান খবর
  • চিকিৎসকদের পাশে থাকার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী
Image

চিকিৎসকদের পাশে থাকার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী

শ্যামপুর, ২০ অক্টোবর (হি.স.): ডাক্তারদের আন্দোলনের প্রেক্ষিতে ফের চিকিৎসকদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার শ্যামপুর থানায় ডেপুটেশন দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, চিকিৎসকরা যখন পাশে থাকার আবেদন জানাচ্ছেন, তখন তাদের দাবিকে গুরুত্ব দেওয়া উচিত।

কিছুদিন আগেই শ্যামপুরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যার ফলে ১৬৩ ধারা জারি করা হয়েছিল। ধারা তুলে নেওয়ার পরই শুভেন্দু অধিকারী শ্যামপুরে আসেন এবং ক্ষতিগ্রস্ত মার্কেট কমপ্লেক্স, ভেঙে যাওয়া পূজা মণ্ডপসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। স্থানীয় পুলিশের সঙ্গে আলোচনা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এদিকে, রাজ্য সরকার ইতিমধ্যেই ডাক্তারদের অনশন ছেড়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। যদিও এখনও চিকিৎসক মহল থেকে তেমন সাড়া মেলেনি। তবে, শুভেন্দু অধিকারীর এই মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top