News Flash

  • Home
  • দেশ
  • ত্রাণ ও নদী সংস্কারের দাবিতে বন্যাকবলিত মানুষের বিক্ষোভে রাস্তা অবরোধ
Image

ত্রাণ ও নদী সংস্কারের দাবিতে বন্যাকবলিত মানুষের বিক্ষোভে রাস্তা অবরোধ

বসিরহাট, ২০ অক্টোবর (হি.স.): রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের বাগজোলা গ্রাম পঞ্চায়েতের খাজরা, রায়পুর, এবং কানুপুর এলাকার বন্যাকবলিত মানুষজন ত্রাণ না পাওয়া ও পদ্মা নদীর সংস্কার-সহ ফসলের ক্ষতিপূরণের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। দীর্ঘ দেড় মাস ধরে জলবন্দী অবস্থায় থাকা এই এলাকার মানুষ প্রশাসনের অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করেন।

এই এলাকাগুলি বন্যার কারণে বিপর্যস্ত অবস্থায় রয়েছে, ঘরবাড়ির ভেতরে জল জমে আছে, কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান জল দেখা যাচ্ছে। এলাকার হাজার হাজার বিঘা ফসলের জমি জলের তলায়, ফলে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। ত্রাণ না পাওয়ার অভিযোগে, স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েত থেকে কোনও সাহায্য না পেয়ে অসহায় মানুষজন বাধ্য হয়ে বিক্ষোভে নামেন বলে বক্তব্য স্থানীয়দের। তাঁদের দাবি, অবিলম্বে ত্রাণের ব্যবস্থা করা হোক এবং পদ্মা নদীর সংস্কার করা হোক, যাতে এই দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হয়।

বিক্ষোভকারীদের বক্তব্য, পদ্মা নদীর যথাযথ সংস্কার না হলে এই সমস্যার কোনও সমাধান হবে না, এবং বারবার বন্যার শিকার হতে হবে।

Releated Posts

যন্তর মন্তরের আশপাশে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্রছাত্রীদের চলমান আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর মন্তর এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে…

ByBySandeep Biswas Jul 23, 2026

নিট আন্দোলন: আটক ছাত্রদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি মহারাষ্ট্র কংগ্রেসের

মুম্বই, ২৩ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলা ছাত্র আন্দোলনের জেরে মহারাষ্ট্রজুড়ে পুলিশের বিরুদ্ধে বেআইনি আটক,…

ByByNews Desk Jul 23, 2026

দিল্লির যানজট কমাতে ১.০৪ লক্ষ কোটি টাকার সড়ক প্রকল্প, লোকসভায় জানালেন নিতিন গডকরি

নয়াদিল্লি, ২৩ জুলাই: রাজধানী দিল্লির ক্রমবর্ধমান যানজট নিরসনে ২,১০৫ কিলোমিটার দৈর্ঘ্যের বিভিন্ন সড়ক প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র সরকার।…

ByByNews Desk Jul 23, 2026

দেশে ১৫.১০ কোটি মানুষ মদ্যপানে আসক্ত, ২.৯০ কোটি গাঁজা সেবন করেন: কেন্দ্র

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): দেশে ১৮ থেকে ৭৫ বছর বয়সি প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ১৫.১০ কোটি মানুষ মদ্যপানে আসক্ত,…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top