News Flash

  • Home
  • দেশ
  • এএপি-র দোষারোপের রাজনীতির কারণে দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে : শেহজাদ পুনাওয়ালা
Image

এএপি-র দোষারোপের রাজনীতির কারণে দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে : শেহজাদ পুনাওয়ালা

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে বায়ুদূষণ পরিস্থিতির প্রেক্ষিতে ও দূষণের প্রতিবাদ জানাতে গ্যাস মাস্ক পরে ‘স্মগ টাওয়ারে’ পৌঁছলেন বিজেপি জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। একইসঙ্গে আম আদমি পার্টির সমালোচনা করে তিনি বলেছেন, এএপি-র দোষারোপের রাজনীতির কারণে দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে।

শেহজাদ পুনাওয়ালা শুক্রবার বলেছেন, “এএপি সরকার বড় প্রতিশ্রুতি দিয়েছিল যে, তাঁরা দিল্লিকে দূষণমুক্ত করবে। এখন যমুনার অবস্থা দেখুন, আর দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। আম আদমি পার্টি দীপাবলিতে আতশবাজি নিষিদ্ধ করেছে, কিন্তু যে স্মোগ টাওয়ারের জন্য ২৩ কোটি টাকা খরচ হয়েছিল, তা বন্ধ করে দেওয়া হয়েছে। আম আদমি পার্টি যেভাবে দূষণের নামে জনগণকে প্রতারণা করেছে এবং দিল্লিকে সবচেয়ে বিষাক্ত ও দূষিত শহর বানানোর জন্য কাজ করছে, এটি উন্মোচিত করা হবে।” 

Releated Posts

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top