News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি যাওয়া বাইক সহ তিন কুখ্যাত চোর পুলিশের জালে 
Image

চুরি যাওয়া বাইক সহ তিন কুখ্যাত চোর পুলিশের জালে 

আগরতলা, ১৮ অক্টোবর: চুরি যাওয়া  বাইক সহ তিনজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সুশান্ত দেব।

থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সুশান্ত দেব জানিয়েছেন, ১৩ অক্টোবর উজান অভয়নগরের নিবাসী রতন কুমার সাহার টিআর০১কিউ৪৮৯৮ নম্বরের বাইক চুরি হয়েছিল। পরবর্তী সময়ে এনসিসি থানায় তিনি মামলা দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। তদন্তে নেমে যোগেন্দ্রনগর এলাকা থেকে রাকেশ পাল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার স্বীকারোক্তির মূলে চুরিকান্ডে জড়িত আরও দুজন চোরকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, নেপাল দোবনাথ এবং মনোজ কুমার দাস। সাথে চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয়েছে। এদিন তিনি আরও বলেন, আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে। 

Releated Posts

দেশে প্রথম, পোস্ট-ম্যাট্রিক বৃত্তি প্রকল্পে বেসরকারি বি.এড. ও ডি.এল.এড. প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করল ত্রিপুরা

আগরতলা, ২২ জুলাই: তফসিলি উপজাতি (এসটি) পড়ুয়াদের জন্য পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ প্রকল্পের আওতায় বেসরকারি বি.এড. ও ডি.এল.এড. শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপ্যানেলমেন্টের…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

১১ দফা দাবিতে ধর্মনগরে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল

ধর্মনগর, ২২ জুলাই: জনজীবনের সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যার সমাধান এবং রাজ্য ও কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বুধবার…

ByByReshmi Debnath Jul 22, 2026

কল্যাণপুর বাজারে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদের

আগরতলা, ২২ জুলাই : কল্যাণপুর বাজারে গভীর রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারের ব্যস্ততম এলাকায় গ্রামীণ…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

ধান ক্রয় কেন্দ্রে হয়রানির অভিযোগে মাতাবাড়িতে কৃষকদের বিক্ষোভ

আগরতলা, ২২ জুলাই: চলতি রবি মরশুমে রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া শুরু হলেও গোমতী জেলার…

ByByTaniya Chakraborty Jul 22, 2026
Scroll to Top