News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে ৫ লক্ষাধিক মূল্যের শব্দবাজি এবং ৩২০ কেজি নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ও প্লেট বাজেয়াপ্ত
Image

ধর্মনগরে ৫ লক্ষাধিক মূল্যের শব্দবাজি এবং ৩২০ কেজি নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ও প্লেট বাজেয়াপ্ত

ধর্মনগর, ১৬ অক্টোবর : আজ ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে ধর্মনগর বাজারের মহেশস্মৃতি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে ৫ লক্ষ টাকারও বেশি মূল্যমানের শব্দবাজি ও নিষিদ্ধ ৩২০ কেজি প্লাস্টিক ক্যারি ব্যাগ এবং প্লাস্টিক প্লেট উদ্ধার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ডিসিএম জিনিয়াস দেববর্মা। অভিযানে অংশ নিয়েছিল ধর্মনগর মহকুমা প্রশাসন, আবগারি দপ্তর, ধর্মনগর পৌর পরিষদ এবং স্বাস্থ্য দপ্তর।

ধর্মনগর মহকুমা শাসক সজল দেবনাথ এক সাক্ষাৎকারে জানান, লক্ষ্মী পূজা থেকে দেওয়ালি পর্যন্ত কোনো ধরনের বিকট শব্দের আতশবাজি যাতে কেউ ফোটাতে না পারে, সেই উদ্দেশ্যেই আজকের এই অভিযান পরিচালিত হয়েছে। বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজি এবং ত্রিপুরা সরকারের নিষেধাজ্ঞার আওতায় থাকা প্লাস্টিক ক্যারি ব্যাগ ও প্লাস্টিক প্লেট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, দেওয়ালি পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। অভিযানের সময় এক ব্যবসায়ীকে প্লাস্টিক ক্যারি ব্যাগ মজুদ রাখার অপরাধে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া আতসবাজী গুলি কে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের দ্বারা জলে ভিজিয়ে নষ্ট করে দেয়।

Releated Posts

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top