News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বিশ্রামগঞ্জ শাখায় তালা দিলেন বিল্ডিং মালিক
Image

ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বিশ্রামগঞ্জ শাখায় তালা দিলেন বিল্ডিং মালিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর:
এগ্রিমেন্ট এর সময়সীমা শেষ হওয়ার পরও ভাড়া বৃদ্ধি না করায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বিশ্রামগঞ্জ শাখায় তালা ঝুলিয়ে দিল বিল্ডিংয়ের মালিক। তাতে চরম দুর্ভোগের মুখে গ্রাহকরা।

ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বিশ্রামগঞ্জ শাখায় তালা দিলেন বিল্ডিং এর মালিক কালী কৃষ্ণ দেবনাথ। ওনার অভিযোগ গ্রামীণ ব্যাংক বিশ্রামগঞ্জ শাখা র সঙ্গে উনার এগ্রিমেন্ট শেষ হয়েছে তিন বছর হয়ে গিয়েছে।  নতুন করে এগ্রিমেন্ট এবং স্কয়ার ফুট ভাড়া এখন পর্যন্ত বাড়াচ্ছে না গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংক থেকে তিন বছরের এরিয়ার বাবদ প্রচুর টাকা পাওনা বিল্ডিং এর মালিক। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়েও দিচ্ছে না এরিয়ার এর টাকা এবং বাড়াচ্ছে না স্কয়ার ফুট ভাড়া। যার ফলে তালা দিয়ে দিয়েছে সোমবার দিন সকাল সাড়ে নয়টায়। এই অচল অবস্থায় প্রচুর গ্রাহক এবং ব্যাংকের স্টাফরা অপেক্ষা করতে থাকে গ্রামীণ ব্যাংকের সামনে।

Releated Posts

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top