News Flash

  • Home
  • দেশ
  • আর জি করের ঘটনায় চিকিৎসকদের আন্দোলন অব্যাহত, ‘দ্রোহের কার্নিভাল’ এর ডাক
Image

আর জি করের ঘটনায় চিকিৎসকদের আন্দোলন অব্যাহত, ‘দ্রোহের কার্নিভাল’ এর ডাক

কলকাতা, ১৩ অক্টোবর(হি.স.): আর জি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় আন্দোলন জারি রেখেছেন জুনিয়র ডাক্তাররা। নাগরিক সমাজও এই প্রতিবাদে শামিল হয়েছে। কলকাতার রাজপথে নাগরিক সমাজের মিছিলের ফলে বেশ কিছু এলাকায় যানজট সৃষ্টি হয়। এই আবহে নতুন এক কর্মসূচির কথা সামনে এসেছে—আগামী মঙ্গলবার রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার বড় বড় দুর্গাপুজো মণ্ডপগুলির প্রতিমা নিয়ে রেড রোডে কার্নিভাল অনুষ্ঠিত হবে। ঠিক সেই দিনই, আর জি করের নির্যাতিতার বিচার দাবিতে এবং অনশনরত চিকিৎসকদের প্রতি সংহতি জানিয়ে রানি রাসমণি রোডে ‘দ্রোহের কার্নিভাল’ করার ঘোষণা দিয়েছে চিকিৎসকদের যৌথ মঞ্চ, ‘জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স’।

এই কর্মসূচির কারণে মঙ্গলবার কলকাতার রাস্তায় তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অনেকেই এই কর্মসূচির বিষয়ে অবগত নন। আন্দোলনের অন্যতম নেতা দেবাশিস হালদার জানান, ‘এই নতুন কর্মসূচি সম্পর্কে আমি কিছু জানি না, তাই কোনো মন্তব্য করতে পারব না।’ তবে কলকাতা পুলিশ ইতিমধ্যেই এই কর্মসূচির বিষয়ে অবগত হয়েছে এবং শহরের নিরাপত্তা বেষ্টনী নিশ্ছিদ্র করার পরিকল্পনা গ্রহণ করেছে।

 রবিবার ধর্মতলা থেকে বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা দু’দিনের আংশিক কর্মবিরতির ডাক দিয়েছেন, যা শহরের স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, গত সপ্তাহে ত্রিধারা সম্মিলনীর দুর্গাপুজো মণ্ডপে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানের কারণে ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। কলকাতা হাইকোর্ট এই গ্রেফতারির পর সাফ জানিয়েছে, দুর্গাপুজোর মণ্ডপ বা কার্নিভালের সময় এমন স্লোগান তোলা যাবে না। ‘দ্রোহের কার্নিভাল’ থেকে স্লোগান উঠলে কী পরিস্থিতি তৈরি হবে, তা নিয়ে পুলিশ কড়া পদক্ষেপের পরিকল্পনা করেছে।

Releated Posts

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026

বড় শহরের গণ্ডি পেরিয়ে ভারতের স্টার্টআপ জগৎ, ছোট শহরের যুবকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের স্টার্টআপ সাফল্যের কাহিনি আর শুধুমাত্র বড় শহরকেন্দ্রিক নয়। দেশের ছোট শহর ও মফস্বলের…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top