News Flash

  • Home
  • দেশ
  • গৃহবধূর ঝুলন্ত দেহ, ধর্ষণের মামলায় কলকাতা পুলিশের চালকসহ তিনজন গ্রেফতার
Image

গৃহবধূর ঝুলন্ত দেহ, ধর্ষণের মামলায় কলকাতা পুলিশের চালকসহ তিনজন গ্রেফতার

উত্তর ২৪ পরগনা, ১৩ অক্টোবর(হি.স.): উত্তর ২৪ পরগনার হাবড়ায় এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধর্ষণের অভিযোগের প্রায় দেড় মাস পর, শুক্রবার রাতে ওই গৃহবধূর দেহ বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়। ঘটনার সূত্রপাত প্রায় দেড় মাস আগে, যখন ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত হিসেবে কলকাতা পুলিশের গাড়িচালক জয়ন্ত বিশ্বাসের নাম উঠে আসে, যিনি সেই ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

নিগৃহীতা গৃহবধূর ভাই শনিবার হাবড়া থানায় লিখিত অভিযোগ করেন, যেখানে তিনি দাবি করেন তাঁর বোনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে জয়ন্ত বিশ্বাস এবং তাঁর স্ত্রী, তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সঞ্চিতা বিশ্বাস, পাশাপাশি মৃতার স্বামীকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার হাবড়া থানার তরফে তিন অভিযুক্তকে আদালতে পেশ করা হয়।

Releated Posts

নিট পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় টেলিগ্রাম সাময়িক ‘ব্যান’ বৈধ ও যুক্তিসঙ্গত: দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম-এর পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক

অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top