News Flash

  • Home
  • দেশ
  • মহেশতলার পেট্রোল পাম্পে দুষ্কৃতীদের হামলা, একজন আটক
Image

মহেশতলার পেট্রোল পাম্পে দুষ্কৃতীদের হামলা, একজন আটক

মহেশতলা, ১৩ অক্টোবর(হি.স.): রবিবার সকাল ১১:৩০ মিনিটে মহেশতলার পুরাতন ডাকঘরের কাছে অবস্থিত একটি পেট্রোল পাম্পে তিনজনের একটি দুষ্কৃতী দল হামলা চালায়। তারা প্রথমে নিজেদের বাইকে পেট্রোল ভরে এবং তারপর পেট্রোলের মধ্যে জল মেশানো হয়েছে বলে অভিযোগ করতে শুরু করে।

দুষ্কৃতীরা পেট্রোল পাম্পের কর্মচারীদের মারধরের হুমকি দেয় এবং পাম্পে আগুন ধরিয়ে লুটপাট চালানোর হুমকি দেয়। সেই সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেও থাকে, ফলে পাম্পে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পেট্রোল পাম্পের মালিক রমেশ মল্লিক এবং পুলিশের সহায়তায় পাম্পের প্রতিটি মেশিন পরীক্ষা করা হয় এবং প্রমাণিত হয় যে পেট্রোলে জল মেশানো নেই। এরপর পুলিশ দেখতে পায় যে অভিযোগকারী দুষ্কৃতীর বাইকে “পুলিশ” লেখা একটি স্টিকার রয়েছে এবং সে নিজেকে কালিতলা আশুতি থানার পুলিশ হিসেবে পরিচয় দেয়।

তদন্তে প্রকাশ পায়, সে আসলে পুলিশ নয় এবং এই পরিচয় ভুয়া। মহেশতলা থানার পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়, যদিও বাকি দুই দুষ্কৃতী পালিয়ে যায়। তাদের পেট্রোল পাম্পে আসার প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, এবং পুলিশ এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top