News Flash

  • Home
  • দেশ
  • মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে নাবালিকার বস্তা বন্দি দেহ উদ্ধার, উত্তেজনা ফারাক্কায়
Image

মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে নাবালিকার বস্তা বন্দি দেহ উদ্ধার, উত্তেজনা ফারাক্কায়

ফরাক্কা, ১৩ অক্টোবর (হি. স.) : পুজোর ফুল দেওয়ার লোভ দেখিয়ে দশ বছরের এক নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়। মৃত নাবালিকার পরিবারের দাবি, নাবালিকা ও তার পরিবার দিল্লি থেকে দু’মাস আগে ফরাক্কায় এসেছিল।  রবিবার ভোরবেলা বান্ধবীদের সঙ্গে ফুল কুড়োতে গিয়েছিল। মৃতের পরিবারের অভিযোগ, সেই সময়ই অভিযুক্ত প্রতিবেশী নাবালিকাকে ফুল দেওয়ার নামে বাড়িতে ডাকে। তারপর তাকে খুন করে বস্তাবন্দি অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য পড়ে যায় এলাকায়। ঘটনার খবর পেয়ে এলাকায় আসে ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দেহ উদ্ধার করা বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের বাবা বলেন, “আমরা দুমাস হল এসেছি। পুজোর জন্য এসেছিলাম। যখন ঘটেছে তখন বাড়িতে কেউ ছিলাম না। এরপর আমার বউ ফোনে বলল সবটা। তখন শুনলাম। মেয়েটাকে আমার মেরে বস্তার ভিতর ঢুকিয়ে দিয়েছে।”

Releated Posts

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026

বড় শহরের গণ্ডি পেরিয়ে ভারতের স্টার্টআপ জগৎ, ছোট শহরের যুবকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের স্টার্টআপ সাফল্যের কাহিনি আর শুধুমাত্র বড় শহরকেন্দ্রিক নয়। দেশের ছোট শহর ও মফস্বলের…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top