News Flash

  • Home
  • দেশ
  • গুজরাটের “জল সঞ্চয়” কর্মসূচিতে অংশ নেবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব
Image

গুজরাটের “জল সঞ্চয়” কর্মসূচিতে অংশ নেবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব

ভোপাল, ১৩ অক্টোবর (হি.স.): রবিবার গুজরাটের  সুরাটে “জল সঞ্চয়” কর্মসূচিতে অংশ নেবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। সুরাটের ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হতে চলা এই অনুষ্ঠানে  সামিল হবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী এবং বিহারের উপমুখ্যমন্ত্রীও। জানা গেছে, সুরাটে অনুষ্ঠিত হতে চলা “জল সঞ্চয়” কর্মসূচিতে ভূগর্ভস্থ জলস্তর বাড়ানো নিয়ে আলোচনা হবে।

জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ যাদব ইন্দোর থেকে দুপুর ১.৪৫ এ বিমানে রওনা হয়ে দুপুর আড়াইটে নাগাদ সুরাটে পৌঁছাবেন। নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৪টে ১৫-য় সুরাটের ইনডোর স্টেডিয়ামের ওই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এদিনই সুরাট থেকে সন্ধ্যা ৬.১৫-র বিমানে রওনা হয়ে সন্ধ্যা ৭টায় ইন্দোরে ফিরে যাবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top