News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে চালের সরবরাহ অব্যাহত রাখার অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়
Image

২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে চালের সরবরাহ অব্যাহত রাখার অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়

নয়াদিল্লী, ৯ অক্টোবর : চলতি বছরের জুলাই মাস থেকে ২০২৮ এর ডিসেম্বর মাস পর্যন্ত প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা এবং অন্যান্য কল্যাণ প্রকল্প ইত্যাদি সহ সরকারের সমস্ত প্রকল্পের অধীন গন বন্টন ব্যাবস্থায় চালের সরবরাহ অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার অংশ হিসাবে এই প্রকল্প বাস্তবায়নে শতভাগ অর্থরাশি ভারত সরকার বহন করছে। পাশাপাশি এই প্রকল্প বাস্তবায়নের লক্ষে এবং গরীব মানুষের আর্থ সামাজিক মানোন্নয়নের লক্ষে এই উদ্যোগ অব্যাহত থাকবে।

দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশে পুষ্টি সুরক্ষার প্রয়োজনীয়তার বিষয়ে প্রধানমন্ত্রী যে ভাষন দিয়েছিলেন তার সাথে সামঞ্জস্য রেখে, লক্ষ্যযুক্ত গণ বন্টন ব্যবস্থা (টিপিডিএস), অন্যান্য কল্যাণ প্রকল্প, সমন্বিত শিশু উন্নয়ন পরিষেবা (আইসিডিএস) প্রকল্পে চালের সরবরাহ অব্যাহত রয়েছে। ২০২২ সালের এপ্রিল মাসে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২০২৪ সালের মার্চের মধ্যে পর্যায়ক্রমে সারা দেশে বিনামূল্যে উচ্চ গুনযুক্ত চাল সরবরাহ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়।

২০১৯ এবং ২০২১ সালের মধ্যে পরিচালিত ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুসারে, অ্যানিমিয়া বা রক্তাল্পতা ভারতে একটি বিশাল সমস্যা, যা বিভিন্ন বয়সের গোষ্ঠী এবং শিশু, মহিলা এবং পুরুষদের প্রভাবিত করে৷ আয়রনের ঘাটতি ছাড়াও, অন্যান্য ভিটামিন এবং খনিজ ঘাটতি, যেমন ভিটামিন বি ১২ এবং ফলিক অ্যাসিড, জনসংখ্যার সামগ্রিক স্বাস্থ্য এবং উত্পাদনশীলতাকে প্রভাবিত করে।

রক্তাল্পতা এবং মাইক্রোনিউট্রিয়েন্ট অপুষ্টি মোকাবেলায় নিরাপদ এবং কার্যকরী ব্যবস্থা হিসাবে বিশ্বব্যাপী পুষ্টিকর খাদ্য সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কারন দেশে ৬৫ শতাংশ মানুষ প্রধান খাদ্য হিসেবে ভাত খায়। সেই কারনে রাইস ফরটিফিকেশনের মধ্যে নিয়মিত চালের সাথে এফএসএসএআই দ্বারা নির্ধারিত মান অনুযায়ী মাইক্রোনিউট্রিয়েন্ট (আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি ১২) সমৃদ্ধ চাল সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।–

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top