News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুরের আপনজন ক্লাবে শারদোৎসব উপলক্ষ্যে বিশেষ সামাজিক কর্মসূচি
Image

কমলপুরের আপনজন ক্লাবে শারদোৎসব উপলক্ষ্যে বিশেষ সামাজিক কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৮ অক্টোবর: দুর্গাপূজার দিনক্ষন যত এগিয়ে আসছে ততই ক্লাবগুলির পূজা প্যান্ডেল ও মৃৎশিল্পীদের প্রতিমা সজ্জার তুলির শেষ টানে ব্যস্ত হয়ে উঠেছে।

কমলপুর শহরের মধ্য এলাকার অন্যতম আপনজন ক্লাব। আপনজন ক্লাব বিগত ৬৬ বছর ধরে স্থানীয় পূর্ত দফতরের কমপ্লেক্সে দুর্গা পূজা করে আসছে। প্রতি বছর পূজার ৪ দিন নানা সামাজিক অনুষ্ঠান করে থাকে। এবার কোন ব্যতিক্রম নেই। ইতিমধ্যে দুর্গা পূজা উপলক্ষ্যে রক্তদান শিবির, স্বচ্ছ ভারত অভিযান, দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরন কর্মসূচী পালন করেছে ক্লাব পক্ষ থেকে। পূজার ৩ দিন সন্ধ্যায় থাকবে ক্লাব এরিয়ার মহিলাদের বিভিন্ন প্রতিযোগিতা। তাছাড়া রাতে স্থানীয় শিল্পী ও বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজার তিন দিন থাকছে মহা প্রসাদের আয়োজন।

এবার পূজা প্যান্ডেলের থিম বিদ্যা সাগরের সহজ পাঠ। প্যান্ডেলের বাইরে সাহিত্যিক শরৎচন্দ্র, বঙ্কিম চন্দ্র, বিদ্যা সাগর,কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি সুকান্ত, কবি নজরুল সবার বিশেষ বানী প্রচার সহ সাজানো হয়েছে। থাকবে দীর্ঘ রাস্তা জুড়ে আলো সজ্জা। যা অন্য মাত্রা নিয়েছে। আকর্ষন করবে শিশু থেকে সব দর্শনার্থীদের। এমনটাই জানিয়েছেন আপনজন ক্লাবের পূজা কমিটির সম্পাদক বান্টি চৌধুরী।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top