News Flash

  • Home
  • দিনের খবর
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন ভিনেশ, জিতলেন ৬ হাজারের বেশি ভোটে
Image

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন ভিনেশ, জিতলেন ৬ হাজারের বেশি ভোটে

জিন্দ, ৮ অক্টোবর (হি.স.): হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন কুস্তিগীর তথা কংগ্রেস নেত্রী ভিনেশ ফোগট। এখন থেকে ভিনেশের নামের সঙ্গে যুক্ত হবে বিধায়ক। হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলানা আসনে ৬ হাজারের বেশি ভোটে জিতেছেন ভিনেশ। হরিয়ানার জিন্দ জেলার জুলানা বিধানসভা কেন্দ্র থেকে এ বার কংগ্রেসের টিকিটে ভোটে লড়েছেন ভিনেশ ফোগাট। প্রতিপক্ষ সেনার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বিজেপির যোগেশ কুমার বৈরাগী। গণনা শুরুর একে বারে প্রাথমিক পর্যায়ে যোগেশ এগিয়ে থাকলেও, কিছুক্ষণের মধ্যেই তাঁকে ছাপিয়ে এগিয়ে যান ভিনেশ। গণনা শুরুর প্রথম এক ঘণ্টা শেষেও এগিয়ে ছিলেন ভিনেশই। কিন্তু তৃতীয় রাউন্ডে আচমকা ভিনেশকে পিছনে ফেলে এগিয়ে যান যোগেশ। দু’জনের মধ্যে হাজার তিনেক ভোটের ব্যবধান ছিল। পঞ্চম রাউন্ডের শেষ থেকেই ব্যবধান কিছুটা কমাতে সমর্থ হন ভিনেশ। সপ্তম রাউন্ডে ৩৮ ভোটে এগিয়ে যান। একাদশ রাউন্ডের শেষে সেই ব্যবধান বেড়ে প্রায় ছয় হাজারে গিয়ে ঠেকে। চতুর্দশ রাউন্ডের শেষেও পাঁচ হাজারের ব্যবধান ধরে রাখেন ভিনেশ। শেষমেশ ৬ হাজারের বেশি ভোটে জিতলেন কুস্তিগির ভিনেশ। ভিনেশের প্রাপ্ত ভোট ৬৫০৮০, যোগেশ পেয়েছেন ৫৯০৬৫টি ভোট। ৬,০১৫টি ভোটে হেরেছেন যোগেশ। এই জয়ের পর ভিনেশ বলেছেন, “এই লড়াই প্রতিটি মেয়ের, প্রতিটি মহিলার লড়াই যারা লড়াইয়ের পথ বেছে নেয়। এটাই প্রতিটি সংগ্রাম ও সত্যের জয়। এই দেশ আমাকে যে ভালোবাসা ও বিশ্বাস দিয়েছে তা আমি বজায় রাখব।”

Releated Posts

বুদ্ধ পূর্ণিমায় অহিংসা ও শান্তির বার্তা, গৌতম বুদ্ধের শিক্ষাকে স্মরণ করলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মহাত্মা রাহুল গান্ধী গৌতম বুদ্ধের শিক্ষা ও দর্শনকে মানবজাতির…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজস্থানে জনগণনা ২০২৭ শুরু, স্ব-নথিভুক্তির মাধ্যমে উদ্বোধন করলেন রাজ্যপাল

জয়পুর, ১ মে(আইএএনএস): রাজস্থানে জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যপাল হরিভাউ বাগড়ে। শুক্রবার লোক ভবনে স্ব-নথিভুক্তি…

ByByTaniya Chakraborty May 1, 2026

উত্তরপ্রদেশে ঝড়-বৃষ্টিতে ২ দিনে ২৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত বহু এলাকা; সহায়তার আশ্বাস যোগীর

লখনউ, ১ মে (আইএএনএস):   প্রবল ঝড়, ভারী বৃষ্টি এবং বজ্রপাতের জেরে গত দুই দিনে উত্তরপ্রদেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি…

ByByTaniya Chakraborty May 1, 2026

‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসের বিরুদ্ধে কূটনৈতিক বক্তব্য থেকে সরাসরি পদক্ষেপে রূপান্তরের বার্তা: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে এখন আর…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top