News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বামেদের 
Image

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বামেদের 

আগরতলা, ৫ অক্টোবর: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে শহরের রাজপথে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন বাম নেতৃত্বেরা।এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পুলিটব্যুরোর সদস্য মানিক সরকার সহ অন্যান্যরা।

এদিনের পথসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বর্তমানে বাংলাদেশে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপর বর্বরোচিত আক্রমণ সংঘটিত করা হচ্ছে। বহু পরিবার সদস্যরা ঘর ছাড়া। তাঁরা বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন। শতাধিক ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ বর্তমান বাংলাদেশ সরকার। বামফ্রন্টের নেতৃত্বরা সবসময় নিরীহদের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের এই অস্থির পরিস্থিতিতে বামফ্রন্ট নেতৃত্বরা।

এদিন তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতীয় পরশি রাষ্ট্র। আজ এই বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরী হয়ে রয়েছে। এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। তাই বাংলাদেশের বর্তমান সরকারের নিকট ত্রিপুরা বামফ্রন্টের তরফ থেকে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানিয়েছে। 

Releated Posts

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top