News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী তিনদিন ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সর্বাধিক বৃষ্টিপাত এডিনগরে ৪২ এমএম
Image

আগামী তিনদিন ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সর্বাধিক বৃষ্টিপাত এডিনগরে ৪২ এমএম

আগরতলা, ৫ অক্টোবর: আগামী তিনদিন ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দফতর। এদিকে, আজ সকাল থেকে বৃষ্টিপাতে জনজীবনে ভীষণ ছন্দপতন ঘটেছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত সর্বাধিক বৃষ্টিপাত এডিনগরে ৪২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া দফতর তরফ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে এবং অসমের উপর সাইক্লোন অবস্থান করছে। এরফলে ত্রিপুরার উপরে বঙ্গোপসাগরে জলীয়বাষ্প প্রবেশ হচ্ছে। তাতে আগামী তিনদিন ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, আজ দিনভর বৃষ্টিপাতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল।

মৌসম বিভাগ জানিয়েছে, এদিকে, আবহাওয়া দফতর আগামী ২৪ ঘন্টায় সিপাহীজলা, পশ্চিম ত্রিপুরা জেলা, খোয়াই, দক্ষিণ ত্রিপুরা এবং সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে।

Releated Posts

ত্রিপুরার আট জেলার জন্য ‘গার্ডিয়ান মন্ত্রী’ নিয়োগ, তৃণমূল স্তরে প্রশাসনিক নজরদারিতে জোর

আগরতলা, ১৮ জুলাই: তৃণমূল স্তরে প্রশাসনিক নজরদারি আরও জোরদার করতে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে রাজ্যের…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

ত্রিপুরা পুলিশকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৮ জুলাই: দীর্ঘ ১২ মাসের কঠোর ও নিবিড় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে আজ ত্রিপুরা পুলিশের সদস্য হিসেবে…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

স্কুল ছাত্রীর রহস্যমৃত্যুর প্রতিবাদে বাবুরবাজারে পথ অবরোধ, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১৮ জুলাই: হীরাছড়া বড়কলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

নতুন রাজ্য নির্বাচন কমিশনার হলেন ড. প্রদীপ কুমার চক্রবর্তী

আগরতলা, ১৮ জুলাই: ত্রিপুরার নতুন রাজ্য নির্বাচন কমিশনারহিসেবে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড. প্রদীপ কুমার চক্রবর্তীকে নিয়োগ করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Jul 18, 2026
Scroll to Top