News Flash

  • Home
  • দেশ
  • কুলগামে সংঘর্ষে দুই জঙ্গি নিকেশ, এক পুলিশ অফিসার-সহ ৫ জন জওয়ান আহত
Image

কুলগামে সংঘর্ষে দুই জঙ্গি নিকেশ, এক পুলিশ অফিসার-সহ ৫ জন জওয়ান আহত

শ্রীনগর, ২৮ সেপ্টেম্বর (হি.স.): সন্ত্রাস-দমন অভিযানে জম্মু ও কাশ্মীরে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই জঙ্গি। তবে, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর ৪ জন জওয়ান, এছাড়াও ট্র্যাফিক পুলিশের একজন আধিকারিকও আহত হয়েছেন। শনিবার কুলগাম জেলার দেবসার এলাকার আদিগাম গ্রামে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে।জঙ্গিদের গতিবিধি সম্পর্কে টের পাওয়ার পর শুক্রবার রাত থেকেই কুলগাম জেলার দেবসার এলাকার আদিগাম গ্রামে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ওই গ্রাম চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন ৪ জন জওয়ান ও ট্র্যাফিকের অতিরিক্ত এসপি মুমতাজ আলী আহত হয়েছেন। পরে সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি। নিহত জঙ্গিরা কোন সন্ত্রাসবাদী সংগঠনের তা জানা যায়নি।

Releated Posts

টিআরই-৪ ও গ্রুপ ডি নিয়োগের দাবিতে পাটনায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

পাটনা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিক্ষক নিয়োগ পরীক্ষা (টিআরই-৪ ) এবং গ্রুপ ডি পদে চাকরিপ্রার্থীদের পৃথক বিক্ষোভে মঙ্গলবার উত্তপ্ত…

ByByNews Desk Sep 29, 2026

নেপালে ভারী বৃষ্টিতে ফের চাপের মুখে বিহারের বন্যা পরিস্থিতি, তদন্তের দাবি পাপ্পু যাদবের

পাটনা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের গণ্ডক নদীর অববাহিকায় ভারী বৃষ্টির জেরে বিহারের বন্যা পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে।…

ByByNews Desk Sep 29, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৪ অক্টোবর মুম্বইয়ে মিছিল, যৌথভাবে ঘোষণা ঠাকরে ভাইদের

মুম্বই, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ৪ অক্টোবর মুম্বইয়ে যৌথ মিছিলের ঘোষণা করলেন মহারাষ্ট্র…

ByByNews Desk Sep 29, 2026

মধ্যপ্রদেশে এসআইআর নিয়ে কংগ্রেসের বিক্ষোভ, নির্বাচন কমিশনকে নিশানা

ভোপাল, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরুদ্ধে সোমবার ভোপালে বিক্ষোভে নামল কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top