News Flash

  • Home
  • দিনের খবর
  • বুধবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস
Image

বুধবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি.স.): বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বুধবার সকাল থেকেই বৃষ্টি কলকাতা-সহ বিভিন্ন জেলায়। সকাল থেকেই আকাশের মুখভার। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিন দিনভর বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে।  

বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার পরবর্তী দিন ২৬ তারিখ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমের দু-একটি স্থানে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পরের দিনও এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Releated Posts

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top