News Flash

  • Home
  • প্রধান খবর
  • পাঞ্চেত ও মাইথন থেকে জল ছাড়লো ডিভিসি, তবে তুলনামূলক কম
Image

পাঞ্চেত ও মাইথন থেকে জল ছাড়লো ডিভিসি, তবে তুলনামূলক কম

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়লো দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। তবে এবার তুলনামূলক কম জল ছাড়া হয়েছে। রবিবার রাতে পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে ছাড়া মোট ৪২ হাজার কিউসেক জল পৌঁছেছে দুর্গাপুর জলাধারে। দুর্গাপুর জলাধার থেকে রাতেই ৪৯ হাজার ৫০ কিউসেক জল ছাড়া হয়েছে।রবিবার রাতে ডিভিসির তরফে জানানো হয়েছে, মাইথন জলাধার থেকে ৩০ হাজার এবং পাঞ্চেত জলাধার থেকে ১২ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। এই জল দামোদর নদী অববাহিকা ধরে পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলিতে পৌঁছচ্ছে। বন্যা পরিস্থিতির জেরে এখনও জলের তলায় হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমানের বহু গ্রাম। এই পরিস্থিতিতে ডিভিসির ছাড়া জল নিচু এলাকাগুলিকে নতুন করে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির ২৫ বছরের নেতৃত্বের প্রশংসায় কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাব, দেওয়া হল ‘স্ট্যান্ডিং ওভেশন’

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাহী পদে সরকারের প্রধান হিসেবে টানা ২৫ বছর নেতৃত্ব দেওয়ার মাইলফলককে…

ByByNews Desk Oct 6, 2026

ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আহত ১১ ভারতীয়

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): ওমান উপকূলে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিস-এ হামলার তীব্র নিন্দা জানাল ভারত।…

ByByNews Desk Oct 6, 2026

ডুপ্লিকেট ভোটার সরানোর দাবি আগে, এখন প্রক্রিয়ার বিরোধিতা: এস আই আর নিয়ে কংগ্রেসের ‘দ্বিচারিতা’ তুলে ধরল বিজেপি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এ অনিয়মের অভিযোগ তুলে প্রধান…

ByByNews Desk Oct 6, 2026

ইসির দফতরের পথে ইন্ডিয়া জোটের বিক্ষোভ, আকাশবাণী ভবনের গেট ঠেলে ঢুকে পড়লেন রাহুল-প্রিয়াঙ্কারা

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র করে মঙ্গলবার সংসদ থেকে নির্বাচন কমিশনের সদর দফতরের…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top