News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাধারণ মানুষ ও জাতির কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় জনতা পার্টি: মুখ্যমন্ত্রী
Image

সাধারণ মানুষ ও জাতির কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় জনতা পার্টি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: সাধারণ মানুষ এবং দেশের উন্নয়নের জন্য নিবেদিত রয়েছে ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে সকল অংশের মানুষের কল্যাণে কাজ করছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারও। ভারতীয় জনতা পার্টির প্রদেশ এসটি মোর্চার উদ্যোগে সোমবার আগরতলার শান্তিপাড়ায় আয়োজিত স্বচ্ছ ভারত অভিযান এবং সদস্যতা অভিযান – ২০২৪ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 

 সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করেছি। আপনারা সকলেই অবগত রয়েছেন যে ১৭ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপন শুরু করেছি। এই উপলক্ষে মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কাজকর্ম করা হচ্ছে। এই কর্মসূচি চলবে আগামী ২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত। প্রধানমন্ত্রীর জন্মদিন পালনকে ঘিরে আমরা সারা রাজ্যে বিভিন্ন সামাজিক কাজকর্ম সংঘটিত করছি। ভারতীয় জনতা পার্টি সবসময় ‘সেবা হি ধর্ম’-এর উপর গুরুত্ব দিয়েছে এবং এই কথা মাথায় রেখে আমরা জনগণ ও দেশের কল্যাণের জন্য কাজ করছি। আজ শান্তিপাড়ায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আমি সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।

 এই কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন বিজেপি এসটি মোর্চার সভাপতি তথা প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা, সাধারণ সম্পাদক বিজেপি বিপিন দেববর্মা সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

Releated Posts

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top