ফুটসাল বিশ্বকাপ : ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে পা রাখল ব্রাজিল

তাসখন্দ, ২১ সেপ্টেম্বর (হি.স.) : ফুটসাল বিশ্বকাপে দুর্বার গতিতে চলেছে ব্রাজিল।  এবার প্রতিপক্ষকে ৯-১ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হল ব্রাজিল।আগের  গ্রুপ পর্বের তিন ম্যাচে তাদের কাছে   কোনও দলই পাত্তা পায়নি।  কিউবা,  ক্রোয়েশিয়ার   পর থাইল্যান্ডকেও   গোলের বন্যায় ভাসালো পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।ফুটসাল বিশ্বকাপে শুক্রবার   গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৯-১ গোলে ‍উড়িয়ে দিল ব্রাজিল।  তাতে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে পা রাখল ব্রাজিল ।