News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি কর হাসপাতাল পরিদর্শনে নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা
Image

আর জি কর হাসপাতাল পরিদর্শনে নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা আর জি কর হাসপাতাল পরিদর্শন করলেন। বৃহস্পতিবার গেলেন তিনি অকুস্থলে ও ঘুরে দেখলেন চারতলায় বহু বিতর্কিত এলাকাটিও। দুপুরে সেখানে তিনি যাওয়ার তা আগেই জানিয়ে দেওয়া হয়। কড়া নিরাপত্তার মধ্যেই তার এই ঝটিকা সফরের আগেই সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছিল। নতুন ডেপুটি পুলিশ কমিশনার (নর্থ) হাজির ছিলেন। তৎসহ অন্যান্য পদস্থ পুলিশ কর্তা ও আরজিকর হাসপাতালের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হয় এই পরিদর্শন। আরজিকর হাসপাতালের মহিলা পিজিটি’র রহস্য মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৯ আগস্ট রাতের ঘটনার পর মৃতদেহ উদ্ধার এবং এলাকা কর্ডন করে রাখা, সেমিনার রুম, চেস্ট মেডিসিন ওয়ার্ড, প্রভৃতি জায়গা পরিদর্শন করেন তিনি। সেই সূত্রে জুনিয়র চিকিৎসক ও তাঁর পরিবারের সদস্যদের ডেকে পাঠানো, টালা থানার ভূমিকা, ময়না তদন্তের জন্য দেহ পাঠানো এবং তা নিয়ে গড়িমসি ইত্যাদি ও লিপিবদ্ধ করা হয়েছে। কলকাতা পুলিশের নতুন দায়িত্ব নিয়েই বিষয়টি বুঝতে এই পরিদর্শন বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে সংস্কারের নামে বিল্ডিং ভাঙচুরের ঘটনা ও বিতর্ক বাড়িয়েছে। এদিকে, ১৪ আগস্ট মহিলাদের রাত দখল অভিযানের দিন মাঝরাতে পুলিশের উপস্থিতিতে পূর্বপরিকল্পিত যে হামলা হয় তা নিয়েও আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top