News Flash

  • Home
  • প্রধান খবর
  • দীর্ঘ ১৮ ঘণ্টার চেষ্টায় মিলল সাফল্য, রাজস্থানে নলকূপে পড়ে যাওয়া শিশুকন্যা উদ্ধার
Image

দীর্ঘ ১৮ ঘণ্টার চেষ্টায় মিলল সাফল্য, রাজস্থানে নলকূপে পড়ে যাওয়া শিশুকন্যা উদ্ধার

দৌসা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): দীর্ঘ ১৮ ঘণ্টা পর মিলল সাফল্য, রাজস্থানের দৌসায় নলকূপে পড়ে যাওয়া আড়াই বছরের শিশুকন্যাকে বৃহস্পতিবার সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌসার যোধপুরা গ্রামের ঘটনা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর এসিস্ট্যান্ট কমান্ডার যোগেশ কুমার বলেছেন, নলকূপটি প্রায় ৬০০ ফুট গভীর, ওই শিশুকন্যা ২৮ ফুট গভীরতায় আটকে ছিল। সেখান থেকেই উদ্ধার করা হয়েছে।দৌসার পুলিশ সুপার রঞ্জিতা শর্মা বলেছেন, এনডিআরএফ, এসডিআরএফ ও স্থানীয় পুলিশের তৎপরতায় শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আড়াই বছরের শিশুকন্যাটি বুধবার গভীর ওই নলকূপে পড়ে গিয়েছিল।

Releated Posts

‘ভারতে তৈরি বিমান নিয়েও শীঘ্রই বিশ্বে আলোচনা হবে’, ক্যাপ্টেন স্মিতের সাহসিকতার প্রশংসা মোদির

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): ভারতের পাইলটের সাহসিকতা নিয়ে যেমন আজ বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে, তেমনই খুব শীঘ্রই ‘মেড ইন…

ByByNews Desk Oct 7, 2026

জনতার আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি, ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): দেশের মানুষের আস্থা ও পরিশ্রমই তাঁর সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Oct 7, 2026

২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী মোদি, অভিনন্দনে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা; ‘ভারত মাতার সেবায় নিবেদিত’ বলে প্রশংসা

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ২০০১ সালের ৭ অক্টোবর যে রাজনৈতিক যাত্রা…

ByByNews Desk Oct 7, 2026

আকাশবাণী ভবনে জোর করে ঢোকার অভিযোগ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে এফআইআর

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): আকাশবাণী ভবনে জোর করে প্রবেশের অভিযোগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা…

ByByNews Desk Oct 7, 2026
Scroll to Top