News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানালেন ওডিশার মুখ্যমন্ত্রী
Image

বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানালেন ওডিশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৬ সেপ্টেম্বর (হি.স.): বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা জানালেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্টে ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি লেখেন, “বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।” ওডিশার সাধারণ মানুষ যাতে প্রযুক্তিগত জ্ঞানে পারদর্শী হয়ে উঠতে পারে তার জন্য ভগবান বিশ্বকর্মার কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, আমরা সমৃদ্ধ ভারত গঠনের দিকে এগোচ্ছি, আমাদের কারুশিল্প যেন বিশ্ব বাজারে স্বীকৃতি লাভ করে। সব শেষে এই বিশেষ দিনে কাজের সাফল্য কামনা করে সমস্ত কারিগরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

Releated Posts

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top